SMKSC Home SMKSC ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রামে অবস্থিত শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল ১ ফেব্রুয়ারি ১৯০০ খ্রিষ্টাব্দ। তৎকালীন জমিদার মোহিনী কিশোর রায় বাহাদুর শিক্ষার প্রসার ও এলাকার মানুষের উন্নতির লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।